সোপোরে দুই বাইকের সংঘর্ষ, মৃত যুবক
সোপোর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপোরে ফলমণ্ডির কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২০ বছরের এক যুবকের। এই দুর্ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, সংঘর্ষে দুই বাইক আরোহীই আহত হন
সোপোরে দুই বাইকের সংঘর্ষ, মৃত যুবক


সোপোর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপোরে ফলমণ্ডির কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২০ বছরের এক যুবকের। এই দুর্ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, সংঘর্ষে দুই বাইক আরোহীই আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সোপোরের এসডিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের শ্রীনগরে স্থানান্তরিত করা হয়।

আহতদের মধ্যে বান্দিপোরার কেনসু এলাকার বাসিন্দা হাজিক মকবুল মীর (২০)-এর চিকিৎসা চলাকালীন শ্রীনগরের এসকেআইএমএস সৌরায় মৃত্যু হয়।অন্য আহত ব্যক্তি বারামুলার ওয়াগুরা এলাকার বাসিন্দা গুলাম মোহাম্মদ মীরের ছেলে আশিক আহমেদ মীর (৩০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande