মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ৭.২১ মিলিয়ন ডলারের সাইবার প্রতারণার মূল অভিযুক্ত গ্রেফতার
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি. স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মার্কিন নাগরিকদের লক্ষ্য করে একটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত অঙ্কিত সতীশচন্দ্র পান্ডেকে গ্রেফতার করেছে। সিবিআই-এর মতে, আহমেদাবাদ থেকে একটি অবৈধ কল
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ৭.২১ মিলিয়ন ডলারের সাইবার প্রতারণার মূল অভিযুক্ত গ্রেফতার


নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি. স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মার্কিন নাগরিকদের লক্ষ্য করে একটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত অঙ্কিত সতীশচন্দ্র পান্ডেকে গ্রেফতার করেছে। সিবিআই-এর মতে, আহমেদাবাদ থেকে একটি অবৈধ কল সেন্টার পরিচালনা করে মার্কিন নাগরিকদের কাছ থেকে ৭.২১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে।

সিবিআই ৮ সেপ্টেম্বর এই বিষয়ে অভিযুক্ত এবং অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তদন্তকারী সংস্থার মতে, ২০২৪ সাল থেকে আহমেদাবাদের একটি অবৈধ কল সেন্টার থেকে একটি বড় আকারের আন্তর্জাতিক সাইবার আর্থিক প্রতারণা চক্র সক্রিয় ছিল।

সিবিআই-এর মতে, অভিযুক্তরা একটি অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি), মার্কিন অ্যাটর্নি, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তা সেজে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করত। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি)-এর মাধ্যমে মার্কিন নাগরিকদের জানানো হতো যে তাদের কম্পিউটার সিস্টেম অন্য কেউ শিশু পর্নোগ্রাফি দেখার জন্য ব্যবহার করেছে।

এরপর অভিযুক্তরা ভুক্তভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে, সোনা কিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো কুরিয়ার কর্মীদের হাতে তুলে দিতে বলে। সিবিআই-এর মতে, এই পদ্ধতিতে ভুক্তভোগীদের কাছ থেকে ৭২.১ লক্ষ মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়।

মামলাটি নথিভুক্ত হওয়ার পর, সিবিআই আহমেদাবাদে অভিযুক্তদের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালায়। ডিজিটাল প্রমাণ সম্বলিত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

সিবিআই-এর মতে, অবৈধ কল সেন্টারটি স্থাপন ও পরিচালনায় মূল ভূমিকা পালনকারী অঙ্কিত সতীশচন্দ্র পান্ডেকে ২৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। মামলাটির তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande