
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামায় ভুল নিয়ে মামলার শুনানি শেষ হয় শুক্রবার। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছে হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাস।
১৯৬৬ সালে জন্ম
হাসিরানির। মাধ্যমিক পাশ করেছেন তার ঠিক এক বছর আগে ১৯৬৫ সালে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামায় এ হেন তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।
বৃহস্পতিবারই কংগ্রেস নেতা ঋজু ঘোষাল এ নিয়ে
বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
জন্মের বছরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা তথ্য নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি মেলে। অন্যদিকে, বিজেপি প্রার্থীর দাবি, 'আইন আইনের পথে চলবে, ভরসা আছে'।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত