রাজস্থানে সেপ্টেম্বরের তাপপ্রবাহে নতুন রেকর্ড, বারমের-জয়সলমেরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পেরোল
জয়পুর, ২৫ সেপ্টেম্বর (হি. স.): বর্ষা মৌসুমের বিদায়ের সঙ্গে সঙ্গে রাজস্থানে হঠাৎ করেই গরমের তীব্রতা বেড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো রাজ্যের বিভিন্ন শহরে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। বৃহস্পতিবার পশ্চিম রাজস্থানের বারমের ও জয়সলমেরে দিনের তাপমাত্রা ৪৩
রাজস্থানে সেপ্টেম্বরের তাপপ্রবাহে নতুন রেকর্ড, বারমের-জয়সলমেরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পেরোল


জয়পুর, ২৫ সেপ্টেম্বর (হি. স.): বর্ষা মৌসুমের বিদায়ের সঙ্গে সঙ্গে রাজস্থানে হঠাৎ করেই গরমের তীব্রতা বেড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো রাজ্যের বিভিন্ন শহরে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। বৃহস্পতিবার পশ্চিম রাজস্থানের বারমের ও জয়সলমেরে দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং জয়সলমেরে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

যোধপুরেও সেপ্টেম্বরের তাপপ্রবাহ বিগত বছরগুলোর রেকর্ড ভেঙেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে তীব্র গরম বাতাস মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিকানেরে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, চুরুতে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, নাগৌরে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, ফতেহপুরে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, পিলানিতে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং জালোরে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার এক আবহ বিদের মতে, বর্ষা বিদায়ের পর বাতাসের দিক পরিবর্তন হয় এবং বায়ুমণ্ডলে প্রতিচক্রীয় সঞ্চালন তৈরি হওয়ার কারণে পশ্চিম দিক থেকে আসা গরম বাতাস রাজস্থান ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে থাকে। এ কারণেই তাপমাত্রা হঠাৎ বেড়ে গেছে। আগামী দুই-তিন দিন রাজ্যে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার জয়পুর, আজমির, ভরতপুর এবং যোধপুর বিভাগের সব অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এখন কোটা এবং উদয়পুর বিভাগে বর্ষা সক্রিয় রয়েছে, যেখান থেকে আগামী দুই-তিন দিনের মধ্যে বর্ষার বিদায় নেওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর, ২৭ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। ২৭ সেপ্টেম্বর পূর্ব রাজস্থানের সিকার, ঝুনঝুনু, জয়পুর, আলওয়ার, দৌসা, ভরতপুর, ধোলপুর, করৌলি এবং সাওয়াই মাধোপুরে এবং ২৮ সেপ্টেম্বর আলওয়ার, দৌসা, ভরতপুর, ধোলপুর, করৌলি এবং সাওয়াই মাধোপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande