জলপাইগুড়িতে বেকারি ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু
জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : রাতটা বেকারিতে কেটেছিল। সকালে সেখান থেকেই উদ্ধার হল ম্যানেজারের রক্তাক্ত দেহ। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার প্যারিস বেকারিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে হাফিজুর রহমান নামে ওই ম্যানেজারের। রাতে বেকারিতেই ছিলেন হাফিজু
জলপাইগুড়িতে বেকারি ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু


জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : রাতটা বেকারিতে কেটেছিল। সকালে সেখান থেকেই উদ্ধার হল ম্যানেজারের রক্তাক্ত দেহ। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার প্যারিস বেকারিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে হাফিজুর রহমান নামে ওই ম্যানেজারের।

রাতে বেকারিতেই ছিলেন হাফিজুর। বেকারি থেকে দেহ বেরতে দেখে হতভম্ব হয়ে পড়েন আশপাশের লোকজন। খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। লুটের উদ্দেশ্যে হামলা, ব্যক্তিগত শত্রুতা—দুই সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।

সিসিটিভিতে খুনের সূত্রের খোঁজ চলছে।

হুগলির পুরশুড়া থানা এলাকার বাসিন্দা হাফিজুর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও নয়াবস্তির প্যারিস বেকারিতে ছিলেন। শুক্রবার সকালে সেখান থেকেই তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান বেকারির কর্মীরা। খবর যায় কোতোয়ালি থানায়। খবর দেওয়া হয়েছে হাফিজুরের বাড়িতে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের উদ্দেশ্যে কেউ বা কয়েকজন বেকারিতে ঢুকে থাকতে পারে রাতে। সেই সময় বাধা দেওয়ায় হাফিজুরকে খুন করা হয়েছে। তবে গোটা বিষয়টি এখনও তদন্তের পর্যায়েই রয়েছে।

বেকারির ভিতরে ঠিক কী ঘটেছিল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেকারির আশপাশে কারা যাতায়াত করেছে, ফুটেজে সেই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায় কি না, তা দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande