সিকিমে মুষলধারে বৃষ্টির জেরে ধস রিম্বি গ্রামে
গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম সিকিমের গেজিং জেলার রিম্বি গ্রামে একটানা মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নেমেছে। এই ধসের কারণে গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাড়ির লোকজন নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে স
সিকিমে মুষলধারে বৃষ্টির জেরে ধস রিম্বি গ্রামে


গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম সিকিমের গেজিং জেলার রিম্বি গ্রামে একটানা মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নেমেছে। এই ধসের কারণে গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাড়ির লোকজন নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে রিম্বি গ্রামে ভূমিধস, ভূমি অবনমন এবং ফাটল ধরার প্রবণতা বাড়ছিল। বৃহস্পতিবার রাতে একটি বড় ভূমিধসের পর গ্রামের বিভিন্ন এলাকার বাড়িঘর এবং অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভূমিধসে স্থানীয় বহু পরিবার প্রভাবিত হয়েছে। ভূমিধসের কারণে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিছু পরিবার আত্মীয়দের বাড়িতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে মাটি এখনও অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ধস নামার আশঙ্কায় স্থানীয় মানুষকে সতর্ক থাকার বিষয়ে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande