(আপডেট) সিকিমের রিম্বিতে প্রবল ধস, পাশে থাকার বার্তা দিলেন সাংসদ রাজু বিস্তা
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : প্রবল ধস নামল সিকিমের রিম্বিতে। এর পরিপ্রেক্ষিতে পাহাড়ের নাগরিকদের পাশে থাকার জন্য অভয় বার্তা দিলেন সাংসদ রাজু বিস্ত। এই মুহূর্তে বিজেপির তরফে প্রতিবেশী রাজ্যের ভারপ্রাপ্ত ইনচার্জ তিনি। কাজেই নজরদারির পাশাপাশি এদিন
(আপডেট) সিকিমের রিম্বিতে প্রবল ধস, পাশে থাকার বার্তা দিলেন সাংসদ রাজু বিস্তা


কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : প্রবল ধস নামল সিকিমের রিম্বিতে। এর পরিপ্রেক্ষিতে পাহাড়ের নাগরিকদের পাশে থাকার জন্য অভয় বার্তা দিলেন সাংসদ রাজু বিস্ত। এই মুহূর্তে বিজেপির তরফে প্রতিবেশী রাজ্যের ভারপ্রাপ্ত ইনচার্জ তিনি। কাজেই নজরদারির পাশাপাশি এদিন বার্তাও দিয়েছেন । উল্লেখ্য, প্রবল বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলার রিম্বিতে ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ তথা সিকিমের বিজেপি রাজ্য ইনচার্জ রাজু বিস্তা। গতরাতে টানা বৃষ্টির পর ওই এলাকায় পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এখনও অবিরাম কাদামাটির স্রোত নামছে বলে জানা গিয়েছে। তবে ধসে অন্ততপক্ষে ৩০টির কাছাকাছি বাড়ি ভেসে গিয়েছে।

সেইসঙ্গে পরিস্থিতির দিকে তাঁরা নিবিড় নজর রাখছেন বলে জানিয়েছেন বিস্তা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ, ত্রাণ পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার জন্য সিকিম বিজেপিকে যথাযথ নির্দেশ দিয়েছেন তিনি।

এই কঠিন সময়ে ধসে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন বিস্তা। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রশাসনের জারি করা সমস্ত নির্দেশিকা মেনে চলা এবং বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিস্তা বলেন, - ‘‘রিম্বি এবং সিকিমের মানুষের পাশে আমরা দৃঢ় ভাবে রয়েছি।’’

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande