ইডেনে মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা, প্রস্তুতিতে রাজ্য ও সিএবি
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ইডেনে মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা করা হবে। এর জন্য জোরকদমেই চলছে প্রস্তুতি। এতে সহযোগিতার পাশে আবদ্ধ রাজ্য সরকার ও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সংক্ষেপে সিএবি। শুক্রবার থেকে
ইডেনে মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা, প্রস্তুতিতে রাজ্য ও সিএবি


কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ইডেনে মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা করা হবে। এর জন্য জোরকদমেই চলছে প্রস্তুতি। এতে সহযোগিতার পাশে আবদ্ধ রাজ্য সরকার ও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সংক্ষেপে সিএবি।

শুক্রবার থেকেই কার্যতঃ ২০২৬-এর দুর্গাপুজোকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার দিন ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে দুর্গোৎসবের বিশেষ পর্ব। ১০ থেকে ২৬ অক্টোবর—টানা পনেরো দিন ধরে রাজ্য জুড়ে চলবে এই উৎসব। বাংলার ঐতিহ্য, আধুনিক প্রযুক্তির প্রদর্শন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক আদানপ্রদান—এই তিনের মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।এই উপলক্ষে শুক্রবার ইডেন গার্ডেন্সের ড. বি সি রায় ক্লাব হাউসে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সমন্বয় বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন, কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং বেঙ্গল সাব এরিয়ার কর্নেল প্রেরিত রাওয়াত।

এ ছাড়াও বৈঠকে পর্যটন, পরিবহণ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, বিদ্যুৎ, পূর্ত, দমকল, ক্রীড়া ও যুবকল্যাণ, কেএমসি, বিএমসি এবং পুলিশ-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা ছিলেন। সিএবির তরফে উপস্থিত ছিলেন অ্যাপেক্স কাউন্সিলের সদস্য জয়দীপ মুখোপাধ্যায়, সুরজিৎ লাহিড়ী এবং সিইও ক্যাপ্টেন চিন্ময় নায়েক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande