উয়েফা নেশন্স: হলান্ডের জোড়া গোলে নরওয়ের দারুণ জয়
ওসলোর(নরওয়ে), ২৫ সেপ্টেম্বর (হি.স.): উয়েফা নেশন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু করল নরওয়ে। নিজেদের মাঠে বৃহস্পতিবার নাটকীয় লড়াইয়ে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। ''এ’ লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় দলটি।
উয়েফা নেশন্স: হলান্ডের জোড়া গোলে নরওয়ের দারুণ জয়


ওসলোর(নরওয়ে), ২৫ সেপ্টেম্বর (হি.স.): উয়েফা নেশন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু করল নরওয়ে। নিজেদের মাঠে বৃহস্পতিবার নাটকীয় লড়াইয়ে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে।

'এ’ লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় দলটি। এর চার মিনিট ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। সতীর্থের থ্রু পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে জোরাল শটে গোলটি করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। অসাধারণ এক ফ্রি কিকে গোলটি করেন মিগেল দামসগোর।

এরপর ৬০ মিনিটে আরেকটি গোল করে সমতা টানেন রাসমুস হয়লুন। লড়াই জমে ওঠে দারুণ। তবে হলান্ডকে আটকাতে পারে নি ডেনমার্ক।

৭৪ মিনিটে আরেকবার সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে ব্যবধান গড়ে দেন গোলমেশিন হলান্ড।

এই গোলে জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার সিটি তারকার মোট গোল হলো ৬৪টি, ৫৬ ম্যাচে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হলো ডেনমার্ককে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande