নয়ডায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নয়ডা, ২৫ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বাদলপুর থানা এলাকার অন্তর্গত ধুম মানিকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ২১টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয
নয়ডায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


নয়ডা, ২৫ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বাদলপুর থানা এলাকার অন্তর্গত ধুম মানিকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ২১টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার এক দমকল আধিকারিক জানান, ২৫ সেপ্টেম্বর ভোর ২ টোর দিকে দিকে বাদলপুর থানা এলাকার অন্তর্গত ধুম মানিকপুর গ্রামে অবস্থিত রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ধুম অর্গানিক কোম্পানিতে আগুন লাগে। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ২১টি দমকলের গাড়ি এবং এসডিআরএফ-এর একটি ব্যাটালিয়ন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শীতলীকরণ কার্যক্রম চলছে। তিনি বলেন, রাসায়নিক কারখানার আগুনের ফলে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছিল, যা আশেপাশের বাসিন্দাদের শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন যে, রাসায়নিক পদার্থ ভর্তি ড্রামগুলোর কারণে আগুন নেভানো কঠিন ছিল। ড্রামগুলো বোমার মতো বিস্ফোরিত হচ্ছিল। তবে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande