রবিবার খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, অতিরিক্ত এটিএম চার্জ মকুবের ঘোষণা
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীদের আসন্ন তিন দিনের কর্মবিরতির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। শনিবার অর্থ মন্ত্রকের তরফে
রবিবার খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, অতিরিক্ত এটিএম চার্জ মকুবের ঘোষণা


নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীদের আসন্ন তিন দিনের কর্মবিরতির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। শনিবার অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের জরুরি আর্থিক লেনদেন যাতে ব্যাহত না হয়, সেই কারণেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস-এর ডাকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) ও ২৭ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছিল। গ্রাহকদের ভোগান্তি কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র ছাড়পত্র নিয়ে রবিবার সমস্ত ব্যাঙ্ক শাখা, প্রশাসনিক কার্যালয়, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ কার্যকর রাখার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি আরও এক বড় ঘোষণা করেছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ধর্মঘটের তিন দিন সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নগদ টাকা তুলতে পারেন, তার জন্য এটিএম-এর মাসিক নির্দিষ্ট সীমার অতিরিক্ত লেনদেনের ওপর আরোপিত যাবতীয় চার্জ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ধর্মঘটের দিনগুলিতে এটিএম থেকে অতিরিক্ত টাকা তোলার ক্ষেত্রে কোনও বাড়তি মাশুল গুণতে হবে না গ্রাহকদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande