
দেহরাদূন, ২৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য অঞ্চলে আবহাওয়ার আকস্মিক রূপবদল। চামোলি জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র শ্রী হেমকুণ্ড সাহিব-সহ পার্শ্ববর্তী উঁচু পাহাড়ি এলাকাগুলিতে শুরু হয়েছে মরসুমের প্রথম তুষারপাত। চারপাশ বরফের সাদা চাদরে ঢেকে যাওয়ায় সমগ্র অঞ্চলে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়ে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে।
এদিকে পাহাড়ে যখন তুষারপাত চলছে, তখন রাজ্যের অন্যান্য অংশে দুর্যোগের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'দিন উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও হড়পা বানের ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসন ও তীর্থযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ