বিশ্ব বধির দিবসে কমিশনের সচেতনতামূলক বার্তা: সাংকেতিক ভাষাতেও কথা বলে গণতন্ত্র
​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :বিশ্ব বধির দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণতন্ত্র ও ভোটাধিকারের গুরুত্ব নিয়ে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। রবিবার এই দিনটি স্মরণে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে
বিশ্ব বধির দিবস উপলক্ষে মুখ্য নির্বাচন আধিকারিকের বারতি


​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :বিশ্ব বধির দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণতন্ত্র ও ভোটাধিকারের গুরুত্ব নিয়ে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। রবিবার এই দিনটি স্মরণে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে উল্লেখ করে, গণতন্ত্র সব ভাষাতেই কথা বলে, এমনকি সাংকেতিক ভাষাতেও। প্রতিটি ইঙ্গিতে, প্রতিটি ভোট আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে।​উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বজুড়ে বধির দিবস পালন করা হয়। একই সঙ্গে ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বিশ্ব বধিরতা সপ্তাহ হিসেবে উদযাপন করা হয়ে থাকে। ১৯৫১ সালে ইতালিতে 'বিশ্ব বধির ফেডারেশন'-এর প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল এবং তার পর থেকেই এই বিশেষ দিন ও সপ্তাহ উদযাপনের আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়। বধির মানুষের অধিকার, সামাজিক স্বীকৃতি এবং তাঁদের বিভিন্ন মৌলিক চাহিদা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সমাজে ব্যাপক সচেতনতা তৈরি করাই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande