বিশ্ব পর্যটন দিবসে 'ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ইনভেস্টরস মিট': নতুন রূপরেখা রাজ্যের পর্যটন শিল্পে
​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছুটির দিনে রাজ্য সরকারের উদ্যোগে শহরের পর্যটন মানচিত্রে ঘটল এক নতুন সংযোজন। রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হলো ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ইনভেস্টরস মিট’। রাজ্য পর্যটন দফতরের মূল
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লগ্নিকারীদের সঙ্গে বৈঠক


​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছুটির দিনে রাজ্য সরকারের উদ্যোগে শহরের পর্যটন মানচিত্রে ঘটল এক নতুন সংযোজন। রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হলো ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ইনভেস্টরস মিট’। রাজ্য পর্যটন দফতরের মূল উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে বিপুল সংখ্যক লগ্নিকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

​অনুষ্ঠানে জানানো হয় যে, মাত্র ৪ মাস আগেই এ রাজ্যে পালাবদল হয়েছে। ফলে নতুন রাজ্য সরকারের নতুন দৃষ্টিভঙ্গিতে পর্যটন দফতরের মাধ্যমে এই সামগ্রিক শিল্পের পুনরুজ্জীবন ও সার্বিক উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়। এদিনের আমন্ত্রিতদের তালিকায় উপস্থিত ছিলেন পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের প্রতিনিধি ও ট্যুর অপারেটররা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এবং পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ও পর্যটন দফতরের ভারপ্রাপ্ত সচিব বরুণ কুমার রায়, পর্যটন দফতরের অধিকর্তা সুমন্ত সহায় এবং রাজ্য পর্যটন সচিব সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত। সূচনা পর্বে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande