মালদায় দুটি ওয়ান-শুটার ও কার্তুজসহ গ্রেফতার যুবক
মালদা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মালদার রতুয়া থানার অন্তর্গত সামসী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করেছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে। ধৃত যুবকের নাম খালেদুর রহমান ওর
মালদায় দুটি ওয়ান-শুটার ও কার্তুজসহ গ্রেফতার যুবক


মালদা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মালদার রতুয়া থানার অন্তর্গত সামসী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করেছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে। ধৃত যুবকের নাম খালেদুর রহমান ওরফে পিন্টু। সে রতুয়া থানা এলাকার বালুপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে চাঁদণি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে দুটি তৈরি ওয়ান-শুটার আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যার পর পুলিশ অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে।

পুলিশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে। তার কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ রাখার কারণ কী ছিল এবং সে কোথা থেকে এগুলি সংগ্রহ করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়েছে এবং ঘটনাটির বিশদ তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande