
কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমস ২০২৬-এর ১১ তম দিনে (২৯ সেপ্টেম্বর, ২০২৬) ভারত দুর্দান্ত পারফরম্যান্স করে মোট ৮টি পদক জিতেছে। এর মধ্যে দুটি সোনা রয়েছে।
১১ তম দিনে ভারতের পদকের হিসাব:
*সোনা: ২ টি
*রুপো: ১ টি
*ব্রোঞ্জ: ৫ টি
কারা পদক পেয়েছেন:
*সোনা: শুটার নীরু ধান্দা (মহিলাদের ইন্ডিভিজুয়াল ট্র্যাপ শুটিং)
*মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল।
*রুপো: মহিলাদের ট্র্যাপ শুটিং দল (নীরু ধান্দা, আশিমা আহলয়াত এবং মনীষা কীর)।
*ব্রোঞ্জ: গুলবীর সিং (পুরুষদের ৫০০০ মিটার দৌড়), পূজা (মহিলাদের হাই জাম্প), পুরুষদের ৪x৪০০ মিটার রিলে দল, ৪x১০০ মিটার মিক্সড রিলে দল এবং নরেন্দর (পুরুষদের +৯০ কেজি বক্সিং)।
এই ৮টি পদক নিয়ে ১১ তম দিন শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ টি (৬টি সোনা, ২১টি রুপো এবং ২৬টি ব্রোঞ্জ)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি