
কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : ১৩ জন খেলোয়াড় নিয়ে গঠিত সিনিয়র বাংলা মহিলা দলের নেতৃত্বে রয়েছে তিতাস সাধু। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন ঘোষণা করা হয়েছে যে, - ১৩ জন খেলোয়াড়ের নাম। তালিকায় রয়েছে - তিতাস সাধু (অধিনায়ক), প্রিয়াঙ্কা বালা ও হৃষিতা বসু - উইকেটরক্ষক। এছাড়াও দলে - মিতা পাল, ধারা গুর্জর, প্রতিভা রানা, সুজাতা দে, পিয়ালী ঘোষ, বৃষ্টি মাজি, তিথি দাস, মমতা কিস্কু, রূপালী তিওয়ারি, পায়েল ভাঙার ইয়া, বিদিশা দে ও জাহ্নবী রাজ পাসোয়ান।
উল্লেখ্য, আগামী মাসের ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ শিবির। প্রতিবেশী ওড়িশাতে চলবে প্রস্তুতি ম্যাচ ও একযোগে চলবে অনুশীলন ও।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত