
নাগোয়া (জাপান), ২৯ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের মহিলাদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ পদক জিতলেন জাতীয় রেকর্ড ধারী পূজা। তিনি ১.৮৪ মিটার সেরা লাফ দিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। ২০০২ সালে ববি অ্যালোসিয়াসের রৌপ্য পদকের পর মহিলাদের হাই জাম্পে এটি ভারতের প্রথম পদক।
আর উজবেকিস্তানের সাইফুল্লায়েভা ১.৯০ মিটার ব্যক্তিগত সেরা লাফ দিয়ে স্বর্ণপদক এবং কাজাখস্তানের ক্রিস্টিনা ওভচিনিকোভা ১.৮৭ মিটার লাফ দিয়ে রৌপ্যপদক লাভ করেছেন।
উল্লেখ, পূজা চলতি বছরের শুরুতে এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১.৯৩ মিটার লাফ দিয়ে সাহানা কুমারীর ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি