
কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : ছয়টি খেলা মোট। তার মধ্যেই একটি খেলা ড্র, এবং পাঁচটি'তে জয় - পরাজয়। কলকাতা ফুটবল লিগের ২০২৬ - ২০২৭ মরসুমের খেলায় প্রথম ডিভিশনে সার্দান সমিতি ২ গোলে জিতল। কল্যাণীতে বি - ব্লক মাঠে ৩-১ গোলে হার বেলঘরিয়া আ্যথলেটিক ক্লাবের। কলকাতা পোর্ট ট্রাস্ট তিন গোলে জিতেছে। বিপরীতে চাকদহ স্টেডিয়ামে এই খেলায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোনও গোল করতে পারে নি। অন্যদিকে, পঞ্চম (এ) ডিভিশনের খেলায় একটি ড্র। তালতলা মাঠে কলকাতা ইউনাইটেড ক্লাব ও বুদ্ধিস্ট ক্লাবের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। অমীমাংসিত ফলাফল। স্পোর্টিং ইউনিয়ন ৩-১ গোলে জয়ী। বি জি প্রেস মাঠে শ্যামবাজার ক্লাব ২ গোলে এদিন পরাজিত। দক্ষিণ কলকাতা সংসদ ১-০ গোলে জয়ী। হারল হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট। মেই - কং এক্স স্টুডেন্টস ৩-২ গোলে জয়ী এবং বিপরীতে থাকা এন স্যার গুরুদাস ইনস্টিটিউট ১ গোলে হারল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত