
বারসাপাড়া(গুয়াহাটি), ৩০ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান দ্বিতীয় ওয়ানডেতে এক ম্যাচে সর্বাধিক পাঁচটি শতক করার রেকর্ড ভেঙে গেছে।
জন ক্যাম্পবেল (১০১), শাই হোপ (১০৪) এবং আমির জাঙ্গুর (১১৪) শতক হাঁকানোর সুবাদে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের এক শক্তিশালী স্কোর গড়ে তোলে ।
তাড়া করতে নেমে শুভমান গিল (১৪৪*) ও রোহিত শর্মার (১০১) শতকের সুবাদে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে ।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১৯৯৮), ভারত বনাম অস্ট্রেলিয়া (২০১৩) এবং পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (২০২৩) ওডিআইতে সর্বাধিক শতকের (৪) পূর্ববর্তী রেকর্ডের অধিকারী ছিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি