
কাঠমান্ডু, ৩০ সেপ্টেম্বর (হি.স.): নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ উপযুক্ত সময়ে ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী শিশির খানাল। তবে এখনও সফরের কোনও আনুষ্ঠানিক তারিখ চূড়ান্ত হয়নি।
বুধবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে কাঠমান্ডু ফেরার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানাল জানান, নতুন সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী শাহকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি।
বিদেশমন্ত্রী বলেন, “সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা সেই আমন্ত্রণকে ইতিবাচকভাবেই নিয়েছি। উপযুক্ত সময়ে ফলপ্রসূ ও নির্দিষ্ট ফলাফলভিত্তিক সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
ভারত সফরের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাওয়া হলে খানাল জানান, দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, “এই মুহূর্তে সফর কবে হবে, তা নিশ্চিত নয়। তবে দুই পক্ষই চাইছে, সফরটি যতটা সম্ভব ফলপ্রসূ ও ফলাফলমুখী হোক।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য