ড. সর্বপললী রাধাকৃষ্ণণের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম ড. সুকান্ত মজুমদারের
হয়েছে শিক্ষক দিবস। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে শনিবার এক বার্তায় তিনি লিখেছেন - শিক্ষক দিবসের শুভেচ্ছা। দার্শনিক, অধ্যাপক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, ভারতরত্ন ড
ড.  সুকান্ত মজুমদারের শিক্ষক দিবসের বার্তা


হয়েছে শিক্ষক দিবস। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে শনিবার এক বার্তায় তিনি লিখেছেন - শিক্ষক দিবসের শুভেচ্ছা। দার্শনিক, অধ্যাপক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, ভারতরত্ন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।​উল্লেখ্য, প্রতি বছরের মতো এই বছরের ৫ সেপ্টেম্বরও ভারতের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষক দিবসের মতো মহতী দিনটি উদযাপিত হয়ে থাকে। এরই অংশ হিসেবে নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪৮ জন শিক্ষককে ‘জাতীয় শিক্ষক সম্মান’-এ ভূষিত করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande