মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে মঙ্গলবার গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর সপ্তম সংস্করণ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২০২০ সাল থেকে গ্লোবাল ফিনট
মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে মঙ্গলবার গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর সপ্তম সংস্করণ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২০২০ সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট একটি আন্তর্জাতিক চিন্তাশীল নেতৃত্বের মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এটি নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, কেন্দ্রীয় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক ও প্রযুক্তি কোম্পানি, বিনিয়োগকারী, শিক্ষাবিদ এবং অন্যান্য বৈশ্বিক অংশীদারদের একত্রিত করে—যাতে তারা অর্থব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করতে পারেন। গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর ভাবনা হলো: “পটেনশিয়াল টু ইমপ্যাক্ট: এজেন্টিক এআই, টোকেনাইজেশন, কোয়ান্টাম—অন্তর্ভুক্তিমূলক অর্থব্যবস্থার জন্য বিশ্বস্ত, সংযুক্ত ও বৈশ্বিক ব্যবস্থা।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande