প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যকর হাতিয়ার, ইউপিআই তা প্রমাণ করেছে : প্রধানমন্ত্রী
মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.): প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যকর হাতিয়ার, ইউপিআই তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফিনটেক-এর
প্রধানমন্ত্রী


মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.): প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যকর হাতিয়ার, ইউপিআই তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফিনটেক-এর কথা যখন আমরা বলি, তখন এর অনন্য বৈশিষ্ট্য হওয়া উচিত এমন জায়গায় পৌঁছানো, যেখানে প্রথাগত মডেলগুলো পৌঁছাতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, নীতি ও শাসনব্যবস্থা-সংশ্লিষ্ট ক্ষেত্রে আমার ২৫ বছর পূর্ণ হতে চলেছে। আর যাঁরা এই দীর্ঘ সময়ে আমাকে দেখেছেন, তাঁরা জানেন— কোনও মাইলফলক স্পর্শ করে তা উদযাপন করেই সন্তুষ্ট হয়ে বসে থাকার পাত্র মোদী নন। একটি লক্ষ্য অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আরও বড় কোনও লক্ষ্যের প্রস্তুতিতে লেগে পড়ি। এখন আমাদের ইউপিআই বহু দেশে পৌঁছে গেছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের ইউপিআই ব্যবস্থা অনেক দেশে পৌঁছেছে, তবে এটি কেবলই প্রথম পদক্ষেপ। আমাদের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত সেই সব দেশের পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করা। সিঙ্গাপুরের ক্ষেত্রে আমরা এমনটাই করেছি; এর ফলে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে লেনদেন এখন ঠিক শহরের দুটি রাস্তার মধ্যে লেনদেনের মতোই সহজ ও দ্রুত হচ্ছে। অন্যান্য দেশ ও বাজারের সঙ্গেও আমাদের একই ধরনের সংযোগ গড়ে তুলতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande