২২ সেপ্টেম্বর গুজরাটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে ৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবারের পুরস্কারগুলি বিভিন্ন ভাষা, ধরণ এবং চলচ্চিত্র শৈলীর বৈচিত্র্যকে
২২ সেপ্টেম্বর গুজরাটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে ৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবারের পুরস্কারগুলি বিভিন্ন ভাষা, ধরণ এবং চলচ্চিত্র শৈলীর বৈচিত্র্যকে উদযাপন করছে। মন্ত্রক আরও জানিয়েছে, ‘আর্টিকেল ৩৭০’ ছবিটিকে ‘সেরা ফিচার ফিল্ম’-এর সম্মান দেওয়া হবে। জুরি বোর্ড ‘ভাঙার’-কে ‘সেরা নন-ফিচার ফিল্ম’ এবং ‘রাম-নামি’-কে ‘সেরা তথ্যচিত্র’ হিসেবে নির্বাচিত করেছে। ‘ব্রহ্মযুগম’ ছবির জন্য অভিনেতা মামুট্টি এবং ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য কার্তিক আরিয়ানকে ‘সেরা অভিনেতা’ (প্রধান চরিত্রে) হিসেবে নির্বাচিত করা হয়েছে; অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য ইয়ামি গৌতমকে ‘সেরা অভিনেত্রী’ (প্রধান চরিত্রে) হিসেবে সম্মানিত করা হবে। রণদীপ হুডা ‘স্বতন্ত্র্য বীর সাভারকর’-এর জন্য ‘সেরা নবাগত পরিচালক’-এর পুরস্কার পাবেন। এছাড়াও মারাঠি, সাঁওতালি, তামিল, মালয়ালম, তেলুগু, কন্নড়, টুলু ও গাড়ওয়ালি সহ বিভিন্ন ভাষা ও শৈলীর চলচ্চিত্রগুলোর উৎকর্ষকেও এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি জানানো হচ্ছে। মন্ত্রক উল্লেখ করেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথমবারের মতো ‘নন-ফিচার ফিল্ম’ বিভাগে কোনও সাঁওতালি চলচ্চিত্রকে সম্মানিত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande