‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করলেন অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে ‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্যাভিলিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রয়োগের নানা দিক তুলে
‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করলেন অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে ‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্যাভিলিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রয়োগের নানা দিক তুলে ধরা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব গোটা প্যাভিলিয়নটি ঘুরে দেখেন এবং ওয়েভ-এক্স স্টার্টআপ-এর উদ্যোগীদের সঙ্গে মত বিনিময় করেন।

মিডিয়া লাউঞ্জে এক সাক্ষাৎকারে তিনি সমাজের ওপর এআই-এর প্রভাব, প্রযুক্তি কীভাবে গ্রামীণ ভারতের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তা তুলে ধরেন। শিল্পের চাহিদার দিকে নজর রেখে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার পাঠদানের ক্ষেত্রে আইআইসিটি-র ভূমিকার প্রশংসা করেন অশ্বিনী বৈষ্ণব। সামিটে ওয়েভস ক্রিয়েটর্স কর্নারে মত বিনিময় করবেন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande