ডাক পরিষেবায় সহযোগিতা বাড়াতে ভারত ও ব্রাজিলের মধ্যে মউ স্বাক্ষর
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ডাক পরিষেবার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর করল ভারত ও ব্রাজিল। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে যে এই চুক্তি উভয় দেশের ডাক পরিষেবা, ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক
ভারত ও ব্রাজিলের মধ্যে মউ স্বাক্ষর


নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ডাক পরিষেবার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর করল ভারত ও ব্রাজিল। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে যে এই চুক্তি উভয় দেশের ডাক পরিষেবা, ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ভারত সফর চলাকালীন এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফ্রেডেরিকো ডি সিকেরা ফিলহো এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ও প্রয়োজনীয় নথিপত্র বিনিময় করেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশ তাদের সেরা কর্মপদ্ধতি বিনিময়, ডাক ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রকল্প গ্রহণের বিষয়ে একমত হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় সাধন এবং বিশ্বজুড়ে 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই চুক্তিতে।

প্রাথমিকভাবে এই চুক্তি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে নবীকরণের সুযোগ থাকছে। এই কৌশলগত অংশীদারিত্ব কেবল ভারত ও ব্রাজিলের ডাক নেটওয়ার্ককে আধুনিক করবে না, বরং দুই দেশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকেও আরও সুদৃঢ় করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande