(আপডেট) কিশতওয়াড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই জইশ জঙ্গি
জম্মু, ২২ ফেব্রুয়ারি (হি. স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলার এক প্রত্যন্ত এলাকায় রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ পাক সংগঠন জইশ-ই-মহম্মদ -এর দুই জঙ্গি খতম হয়েছে। সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চটরু বেল্টে
কিশতওয়াড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে


জম্মু, ২২ ফেব্রুয়ারি (হি. স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলার এক প্রত্যন্ত এলাকায় রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ পাক সংগঠন জইশ-ই-মহম্মদ -এর দুই জঙ্গি খতম হয়েছে।

সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চটরু বেল্টের পাসরকুট এলাকায় ‘ট্র্যাশি-আই’ অপারেশন চলাকালীন ওই দুই জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার সকাল ১১টা নাগাদ কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্স (সিআইএফ) ডেল্টা, পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে। সেনাবাহিনী জানিয়েছে, অত্যন্ত নিখুঁত রণকৌশল এবং সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে সফলভাবে খতম করা হয়েছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আধিকারিকরা জানিয়েছেন, নিহত দুই জঙ্গিই পাকিস্তানের নাগরিক এবং তারা জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য ছিল। পাহাড়ের পাদদেশে একটি মাটির বাড়িতে তারা লুকিয়ে ছিল এবং তল্লাশি দল সেখানে পৌঁছালে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এর ফলেই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande