
ডিব্রুগড় (অসম), ১৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : বুথই আমাদের সবচেয়ে শক্তিশালী। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসম উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে চলেছে, ডিব্ৰুগড়ের মানকাটা ময়দানে অনুষ্ঠিত বুথ ও পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বলেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।
ভারতীয় জনতা পার্টির সৰ্বভারতীয় সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সনোয়াল সহ বহু জাতীয় এবং প্রদেশ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত বুথ পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে সাধারণ মানুষকে শুধু প্রতারণা ও দুর্নীতির শিকার হতে হয়েছে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, শিবসাগর, লখিমপুর এবং ধেমাজি, এই ছয় জেলার অন্তর্গত মোট ৩৪টি বিধানসভা আসনে জনগণ বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস