খাদ্য সুরক্ষা মানদণ্ডে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন এনএফ রেলের
গুয়াহাটি, ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : যাত্রীদের জন্য সুরক্ষিত এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ডিমাপুর রেলওয়ে স্টেশনকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অ
এফএসএসএআই-এর ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট


গুয়াহাটি, ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : যাত্রীদের জন্য সুরক্ষিত এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ডিমাপুর রেলওয়ে স্টেশনকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) কৰ্তৃক মর্যাদাপূর্ণ ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। স্টেশন এফএসএসএআই-এর নির্দেশিকা অনুসারে যোগ্যতা অর্জন করেছে এবং ২৪ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০২৭ পর্যন্ত সময়ের জন্য এই সার্টিফিকেশন প্রদান করা হয়েছে।

রবিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, এই স্বীকৃতি স্টেশনে ফুডস্টল, ক্যাটারিং ইউনিট এবং ফুড হ্যান্ডলারদের বিস্তৃত অডিটের পর প্রদান করা হয়েছে, যাতে এটি সুনিশ্চিত করা যায় যে, খাদ্য সুরক্ষার মান কঠোরভাবে পালন করা হয়েছে, স্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত করা হয়েছে, সুরক্ষিত সংরক্ষণ পদ্ধতি, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং যাত্রীদের জন্য পুষ্টিকর খাবারের বিকল্প ব্যবস্থা রয়েছে।

আরেকটি গৌরবময় কৃতিত্বের সাথে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের অধীন চারটি স্টেশনকে নির্ধারিত খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মানদণ্ড পূরণের জন্য এফএসএসএআই কর্তৃক ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এই স্টেশনগুলি হলো আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন, কোকরাঝাড় রেলওয়ে স্টেশন, গোলকগঞ্জ রেলওয়ে স্টেশন এবং নিউ মাল জংশন।

এই সার্টিফিকেশন রেলওয়ে আধিকারিক, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাটারিং ইউনিট, অনুমোদিত বিক্রেতা এবং স্টেশন ব্যবস্থাপনা টিমের প্রচেষ্টার প্রতিফলন, যারা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষার উচ্চমান বজায় রাখার জন্য সমন্বয়ে কাজ করেছেন।

‘ইট রাইট স্টেশন’ পদক্ষেপটি ‘ইট রাইট ইন্ডিয়া’ অভিযানের অধীনে সুরক্ষিত, স্বাস্থ্যকর এবং স্থিতিশীল খাদ্যাভ্যাসকে উৎসাহিত করার জন্য এফএসএসএআই-এর দেশব্যাপী আন্দোলনের অংশ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিকভাবে যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করতে এবং তার সমস্ত স্টেশনে মানসম্পন্ন, সুরক্ষিত এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande