সরাসরি কর্মসংস্থানের দাবিকে সামনে আনতে চায় বিজেপি-র যুব-রা
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : ‘যুবসাথী’-র মাধ্যমে যে বার্তা ছড়ানো হচ্ছে, তার বিপরীতে বিজেপি-র যুব-রা সরাসরি কর্মসংস্থানের দাবিকে সামনে আনতে চায় যুব আড্ডার মাধ্যমে। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড চত্বরে বুধবার আয়োজিত হল বিজেপির যুব আড্ডা কর্মসূচি
সরাসরি কর্মসংস্থানের দাবিকে সামনে আনতে চায় বিজেপি-র যুব-রা


কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : ‘যুবসাথী’-র মাধ্যমে যে বার্তা ছড়ানো হচ্ছে, তার বিপরীতে বিজেপি-র যুব-রা সরাসরি কর্মসংস্থানের দাবিকে সামনে আনতে চায় যুব আড্ডার মাধ্যমে। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড চত্বরে বুধবার আয়োজিত হল বিজেপির যুব আড্ডা কর্মসূচি। সেখানেই আয়োজকরা ওই দাবি করেন।

নথি ছাড়াই এসআইআর-এ তথ্য ওঠানোর অভিযোগ নিয়ে প্রশ্ন কমিশনের রাজ্যজুড়ে ইতিমধ্যেই ঝড় তুলেছে রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্প। সেই ঝড়ের পাল্টা দিতেই এবার বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার যাদবপুর শাখা। উপস্থিত ছিলেন যাদবপুর বিজেপি যুব মোর্চার সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁ। সঙ্গে ছিলেন দীপ বিশ্বাস, সায়ন লাহিড়ী সহ অন্যান্য সদস্যরা।

মঞ্চ থেকে তাঁদের বক্তব্য, ভাতা দিয়ে নয়, স্থায়ী চাকরির সুযোগ তৈরি করেই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যুবসাথী প্রকল্পকে কটাক্ষ করে তাঁরা দাবি করেন, এতে সাময়িক আর্থিক সহায়তা মিললেও দীর্ঘমেয়াদে তা আত্মনির্ভরতার পথ দেখাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande