খেতে বেরিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কা, মৃত বেঙ্গালুরুর এক ব্যঙ্ককর্মী
বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাঙ্ককর্মীর। বুধবার দুপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী, বছর সাতাশের যোগেশ্বরী তাঁর এক সহকর্মীর সঙ্গে খেতে বেরিয়েছিলেন। তাঁরা দু’জনেই
খেতে বেরিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কা, মৃত বেঙ্গালুরুর এক ব্যঙ্ককর্মী


বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাঙ্ককর্মীর। বুধবার দুপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী, বছর সাতাশের যোগেশ্বরী তাঁর এক সহকর্মীর সঙ্গে খেতে বেরিয়েছিলেন। তাঁরা দু’জনেই পশ্চিম বেঙ্গালুরুর রাজাজিনগরের ডক্টর রাজকুমার রোড পার হচ্ছিলেন। তাঁর সহকর্মী বাইক দেখে থামলেও, যোগেশ্বরী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। সেইসময়ে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যান। কেম্পেগৌড়া লে-আউটের বাসিন্দা যোগেশ্বরীকে ঘটনার পরে দ্রুত সুগুনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দেহ ময়না তদন্তের জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande