বরাবাঁকিতে বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু
বরাবাঁকি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু। ঘটনাটি ঘটেছে , উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামসনেহি ঘাট এলাকার একটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে , কোনও বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুর
বরাবাঁকিতে বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু


বরাবাঁকি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু। ঘটনাটি ঘটেছে , উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামসনেহি ঘাট এলাকার একটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে , কোনও বিষাক্ত পদার্থ সেবনে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান , ব্রাহিমপুর গ্রামের বাসিন্দা শ্রী গণেশ (৬৫) ও তাঁর স্ত্রী কলাবতী (৬০) সোমবার বিষাক্ত পদার্থ সেবন করেন। এরপরেই অসুস্থ অবস্থায় তাঁদের পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে দু’জনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্রী গণেশের মৃত্যু হয় এবং মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী কলাবতীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দু’টির ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande