১০ রাজ্যের মোট ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। প্রায় ওই সময়েই খালি হতে চলেছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১
১০ রাজ্যের মোট ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা


নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। প্রায় ওই সময়েই খালি হতে চলেছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন–সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। ওইদিনই বিকেল ৫টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা।

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য যদি এক জনই মনোনয়ন জমা দেন সেক্ষেত্রে নির্বাচনের দরকার হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande