শ্বাসরোধ করে স্ত্রী’কে হত্যার অভিযোগ ‘ইসরো’র প্রাক্তন কর্মীর বিরুদ্ধে
বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): শ্বাসরোধ করে স্ত্রী’কে হত্যার অভিযোগ উঠলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় একটি আবাসনে থাকতেন সন্ধ্যা শ্রী এবং তাঁর স্বামী নাগেশ্বর রাও। বুধবার সকালে
শ্বাসরোধ করে স্ত্রী’কে হত্যার অভিযোগ ‘ইসরো’র প্রাক্তন কর্মীর বিরুদ্ধে


বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): শ্বাসরোধ করে স্ত্রী’কে হত্যার অভিযোগ উঠলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় একটি আবাসনে থাকতেন সন্ধ্যা শ্রী এবং তাঁর স্বামী নাগেশ্বর রাও। বুধবার সকালে সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সন্ধ্যার দেহ। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। দেহ উদ্ধারের সময়ে তাঁর স্বামী নাগেশ্বর ফ্ল্যাটেই ছিলেন।

জানা যাচ্ছে, নাগেশ্বর নিজেই এক পরিচিতকে ফোন করে খুনের কথা জানান। সেখান থেকেই পুলিশ খবর পায়। পরে ওই ফ্ল্যাটে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা পরম্পরায় প্রাথমিক ভাবে নাগেশ্বরের দিকেই সন্দেহ যায় পুলিশের। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অপরাধের কথা স্বীকার করে নেন নাগেশ্বর। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কী কারণে ধৃত ওই ব্যক্তি তাঁর স্ত্রী’কে খুন করেছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাঁকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক জেরায় ধৃত দাবি করেছেন, তিনি মারা গেলে স্ত্রী’র কী হবে, সেই নিয়ে সব সময় চিন্তায় থাকতেন তিনি। সেই কারণেই তিনি স্ত্রী’কে খুন করেছেন বলে দাবি ওই ব্যক্তির। তবে এই দাবির সত্যতা যাচাই করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande