মতুয়া সম্প্রদায় ধারাবাহিকভাবে সমাজকল্যাণের পক্ষে কাজ করে আসছে : অমিত শাহ
মায়াপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): নদিয়া জেলার মায়াপুরে বুধবার ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইসকনের ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২-তম জন্মজয়ন্তী উপলক্ষে এ দিনের অনুষ্ঠানের আয়োজন। এ দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
অমিত শাহ


মায়াপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): নদিয়া জেলার মায়াপুরে বুধবার ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইসকনের ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২-তম জন্মজয়ন্তী উপলক্ষে এ দিনের অনুষ্ঠানের আয়োজন। এ দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

অনুষ্ঠানে অমিত শাহ বলেন, যখন আমরা বিশ্বজুড়ে ইসকন আন্দোলনের বিশাল বিস্তার প্রত্যক্ষ করছি, তখন ভক্তিবেদান্ত প্রভুপাদ এবং তাঁর অনুপ্রেরণা, ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ-এর জীবনের কর্মফলই হল ইসকন বিশ্বজুড়ে সনাতন ধর্মের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মতুয়া সম্প্রদায়ও ধারাবাহিকভাবে সমাজকল্যাণের পক্ষে কাজ করে আসছে। ইসকন সকলকে গীতার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে এবং গীতা আন্দোলনকে টিকিয়ে রেখেছে। তাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীদের ভারত সফরে আসার সময় গীতা উপহার দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande