১১৭ কোটি টাকায় আধুনিক হচ্ছে খিদিরপুরের ঐতিহাসিক বাস্কিউল সেতু, গতি পাবে কলকাতা বন্দর
​কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): ঐতিহ্যের সেতুতে এবার আধুনিকতার ছোঁয়া। প্রায় ১১৭.৫৪ কোটি টাকা ব্যয়ে কলকাতা বন্দরের প্রাণকেন্দ্রে থাকা ঐতিহাসিক বাস্কিউল সেতুর আমূল সংস্কারে হাত দিল শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। ১৯৬৬ সালে নির্মিত এই সেতুটি
খিদিরপুরের বাসকিউল ব্রীজ


​কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.): ঐতিহ্যের সেতুতে এবার আধুনিকতার ছোঁয়া। প্রায় ১১৭.৫৪ কোটি টাকা ব্যয়ে কলকাতা বন্দরের প্রাণকেন্দ্রে থাকা ঐতিহাসিক বাস্কিউল সেতুর আমূল সংস্কারে হাত দিল শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। ১৯৬৬ সালে নির্মিত এই সেতুটিকে আধুনিক রূপ দেওয়ার মূল লক্ষ্য হলো নিরাপদ ও দ্রুত পণ্য পরিবহণ নিশ্চিত করা এবং গার্ডেনরিচ-মেটিয়াবুরুজের সঙ্গে শহরের বাকি অংশের যোগাযোগ আরও মসৃণ করা।

​অস্ট্রিয়ার সংস্থা 'ওয়াগনার-বিরো ব্রিজ সিস্টেমস এজি'-এর তৈরি এই 'ডাবল-লিফ রোলিং' সেতুটি প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন। খিদিরপুর ডক-১ ও ডক-২-এর মাঝ দিয়ে জাহাজ চলাচলের সময় সেতুর দুই অংশ উপরে উঠে যায় এবং যান চলাচলের সময় তা পুনরায় নেমে এসে ভারী ট্রাক, লরি ও সাধারণ যানবাহনের প্রধান পথ হয়ে ওঠে। দীর্ঘ ছয় দশকের নিরন্তর ব্যবহারে বর্তমানে সেতুর যান্ত্রিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande