
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্টেরি অরপো বুধবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশ পারস্পরিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতে আগ্রহী। ৬জি, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি, জৈব জ্বালানি, বৃত্তীয় অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত সহায়তার জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাক্ষাৎ এবং আলোচনার বিষয়গুলি তুলে ধরে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ