প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন। এদিন সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধনী সমারোহে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন। এদিন সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধনী সমারোহে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও এই উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পক্ষেত্রের কুশীলবরা। এরপর বেলা ১১টা নাগাদ এই বিশিষ্টজনেরা এআই ইমপ্যাক্ট এক্সপো, ২০২৬ পরিদর্শন করবেন। বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে দেখবেন তাঁরা।

নেতাদের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে বেলা ১২টা নাগাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। প্রশাসন, পরিকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়ে অগ্রাধিকারের পরিসরগুলি নিয়ে তাঁরা পর্যালোচনা করবেন।

এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রধানমন্ত্রী সিইও গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। সেখানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প সংস্থার আধিকারিকরাও বক্তব্য পেশ করবেন।

এই সম্মেলনের মূল বিষয় হল – সকলের কল্যাণ এবং সকলের সুখ ও সুবিধা। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট মানব-কেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক আদর্শকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিষয়ে ভারতকে সারা বিশ্বের পথ প্রদর্শক করে তুলবে।

সম্মেলনে সারা বিশ্বের এআই পরিমণ্ডলের শীর্ষস্থানীয় ৫০০ ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। থাকছেন বিভিন্ন সংস্থার সিইও, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মানবকল্যাণের কাজে নিয়োজিতরা। ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও থাকছেন নানান দেশের প্রায় ৬০ জন মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande