
ডিব্রুগড় (অসম), ১৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষার্থে আইএমডিটি আইন প্রবর্তনকারী কংগ্রেস ক্ষমার অযোগ্য, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও ডিব্রুগড় লোকসভা আসনের সাংসদ সর্বানন্দ সনোয়াল।
ডিব্ৰুগড়ের মানকাটা ময়দানে অনুষ্ঠিত বুথ ও পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া প্রমুখ রাজ্যের সব বিজেপি সাংসদ, মন্ত্রী-বিধায়ক এবং বিভিন্ন স্তরের নেতৃবর্গের উপস্থিতিতে ভাষণ দিতে গিয়ে সর্বানন্দ সনোয়াল আরও বলেন, অসমকে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে বিজেপি শাসনে এক সময়ের অশান্ত অসম এখন শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস