মিনাখাঁয় বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বৈঠক চলাকালীন বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুরের এই ঘটনায় শোরগোল পড়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা ও
মিনাখাঁয় বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বৈঠক চলাকালীন বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুরের এই ঘটনায় শোরগোল পড়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা ওই কার্যালয়ে চড়াও হয়ে দলের কর্মীদের মারধর করে। একাধিক বাইক ভাঙচুর করে। মিনাখাঁ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিনাখাঁর তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande