ইউপি–র বোর্ড পরীক্ষা চলাকালীন অসুস্থ দুই আধিকারিক, ভর্তি হাসপাতালে
মির্জাপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পরীক্ষা চলাকালীন কর্তব্যরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দুই সরকারি আধিকারিক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চিল থানা এলাকার শ্রীপট্টি গ্রামে অবস্থিত বোর্ড পরীক্ষা কেন্দ্র এস.কে. ইন্টা
ইউপি–র বোর্ড পরীক্ষা চলাকালীন অসুস্থ স্ট্যাটিক ম্যাজিস্ট্রেট ও কক্ষ পরিদর্শক, ভর্তি হাসপাতালে


মির্জাপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পরীক্ষা চলাকালীন কর্তব্যরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দুই সরকারি আধিকারিক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চিল থানা এলাকার শ্রীপট্টি গ্রামে অবস্থিত বোর্ড পরীক্ষা কেন্দ্র এস.কে. ইন্টার কলেজে। ইউপি বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক স্ট্যাটিক ম্যাজিস্ট্রেট ও এক কক্ষ পরিদর্শক। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য তৈরি হয়।

জানা গেছে , স্ট্যাটিক ম্যাজিস্ট্রেট শশী কুমার প্যাটেল ও কক্ষ পরিদর্শক প্রিয়াঙ্কা সাহু পরীক্ষার দায়িত্বে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্স ডেকে দু’জনকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা প্রিয়াঙ্কা সাহুর শারীরিক অবস্থাকে গুরুতর বলে জানিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করেন। অন্যদিকে শশী কুমার প্যাটেলের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাড়ি পাঠানো হয়। এদিন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা সাহু হাঁপানিতে ভুগছেন (অ্যাজমার রোগী) এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande