সুলতানপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতির
সুলতানপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় বুধবার দুপুরে প্রয়াগরাজ–অযোধ্যা জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহাত থানা এলাকার অহিমানে বাজার সংলগ্ন যোগীবীরের কাছে প্রাথমিক বিদ্যালয়ে
সুলতানপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতির


সুলতানপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় বুধবার দুপুরে প্রয়াগরাজ–অযোধ্যা জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহাত থানা এলাকার অহিমানে বাজার সংলগ্ন যোগীবীরের কাছে প্রাথমিক বিদ্যালয়ে কাছে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস মোটরবাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিওয়ারিপুরের বাসিন্দা অরবিন্দ শ্রীবাস্তব (৬০) ও তাঁর নাতি শ্রেয়াংশ শ্রীবাস্তব ওরফে চাহাত (২৪) গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দু’জনের কেউই হেলমেট পরেননি। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande