অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১.২০ লক্ষ টাকার সহায়তা, এডি নগরের তাঁতি পাড়া পরিদর্শনে মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের এডি নগরের তাঁতি পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। গত ১৬ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থা
এডি নগরে মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের এডি নগরের তাঁতি পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। গত ১৬ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা রাজেশ দে-এর একমাত্র বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। তিনি আশ্বাস দেন, দুর্ঘটনায় সর্বস্বান্ত পরিবারটির পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই ধরনের আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, পরিবারটি যাতে নতুন করে জীবন গড়ে তুলতে পারে তার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান প্রশাসনের তৎপরতা ও মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন। সরকারের অব্যাহত সহায়তার আশ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande