ধর্মনগরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি নিয়ে আলোচনা সভা
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বুধবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা তাঁদের সমস্যা,
অঙ্গনওয়াড়ি কর্মীদের সভা


ধর্মনগর (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বুধবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা তাঁদের সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মপরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি কাজল দাস এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা যুব মোর্চার উত্তর জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা। সভায় সভাপতিত্ব করেন রাখী দেব দে।

বক্তারা জানান, রাজ্যে প্রায় ২৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দীর্ঘদিন ধরে শিশু ও মাতৃসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে পারিশ্রমিক বৃদ্ধি, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত একাধিক দাবি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ তোলা হয়।

আলোচনা সভায় কর্মীদের ন্যায্য অধিকার আদায়, সম্মানজনক ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের রূপরেখাও তুলে ধরা হয়েছে বলে জানা যায়।

এদিন উপস্থিত একাধিক বক্তা সরকারের কাছে দ্রুত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভায় বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande