অমরপুরে রাজ্যভিত্তিক বিজু উৎসবকে ঘিরে অর্থমন্ত্রীর পৌরোহিত্যে প্রস্তুতি সভা
অমরপুর (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল গোমতী জেলার অমরপুর মহকুমার ঝড়ঝড়িয়া এলাকায় রাজ্যভিত্তিক বিজু উৎসব আয়োজনকে সামনে রেখে বুধবার গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের
প্রস্তুতি বৈঠকে অর্থমন্ত্রী


অমরপুর (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল গোমতী জেলার অমরপুর মহকুমার ঝড়ঝড়িয়া এলাকায় রাজ্যভিত্তিক বিজু উৎসব আয়োজনকে সামনে রেখে বুধবার গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা থেকে বিধায়ক শম্ভুলাল চাকমাকে চেয়ারম্যান করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু ল্যাথের সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যভিত্তিক বিজু উৎসব সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande