ব্রাহ্মণের টিকি স্পর্শ করা অপরাধ : ব্রজেশ পাঠক
লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): এক মাস আগে মাঘ মেলায় বেলাগাম ভিড় আর বিশৃঙ্খলার সম্ভাবনা দেখে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ, ওই সময়ে পুলিশ কয়েক জন তরুণ ব্রাহ্মণ শিষ্য তথা ‘ব
ব্রাহ্মণের টিকি স্পর্শ করা অপরাধ : ব্রজেশ পাঠক


লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): এক মাস আগে মাঘ মেলায় বেলাগাম ভিড় আর বিশৃঙ্খলার সম্ভাবনা দেখে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ, ওই সময়ে পুলিশ কয়েক জন তরুণ ব্রাহ্মণ শিষ্য তথা ‘বটুক’কে হেফাজতে নেয় এবং তাঁদের মারধর করে। এই অভিযোগ শুনে ক্রুদ্ধ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, ব্রাহ্মণের শিখা বা টিকি স্পর্শ করাটাই অপরাধ। যে পুলিশকর্মীরা সেই অন্যায় করেছেন, তাঁদের কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে। শিষ্যেরা এই অবস্থানের জন্য ধন্যবাদ দিয়েছেন ব্রজেশ পাঠককে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande