বিলোনিয়ায় বড়পাথরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল
বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন বড়পাথরী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বুধবার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসে। যদিও তেমন মূল্যবান সামগ্রী খোয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে বিদ্যালয়ের
বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি


বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন বড়পাথরী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বুধবার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসে। যদিও তেমন মূল্যবান সামগ্রী খোয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর ও তছনছ করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বিদ্যালয়ের তিনটি গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর অন্তত সাতটি কক্ষের তালা ভেঙে ঢুকে পড়ে এবং মোট ১৭টি কাঠ ও স্টিলের আলমারি ভেঙে কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী এলোমেলো করে দেয়। বুধবার সকাল প্রায় দশটা নাগাদ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ঘটনাটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী, স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধিরা বিদ্যালয়ে উপস্থিত হন।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিদ্যালয় বন্ধ করে সবাই বাড়ি চলে যান। রাতের কোনও একসময় এই চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, “বিদ্যালয়ে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। নগদ অর্থ তেমন ছিল না, তবে কিছু ল্যাপটপ ও কম্পিউটার রয়েছে—সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande