আরইউএইচএস মেডিক্যাল কলেজে বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছুই মেলেনি
জয়পুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের প্রতাপনগর থানা এলাকার অন্তর্গত আরইউএইচএস মেডিক্যাল কলেজ-এ বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। কলেজের সরকারি ই-মেল আইডিতে পাঠানো এক হুমকি বার্তায় বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করা হয়। খবর পাও
আরইউএইচএস মেডিক্যাল কলেজে বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছুই মেলেনি


জয়পুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের প্রতাপনগর থানা এলাকার অন্তর্গত আরইউএইচএস মেডিক্যাল কলেজ-এ বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। কলেজের সরকারি ই-মেল আইডিতে পাঠানো এক হুমকি বার্তায় বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

খবর পাওয়া মাত্রই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমে জানায়। সহকারী পুলিশ কমিশনার হরিশঙ্কর শর্মা জানান, দুপুর প্রায় ১১টা নাগাদ হুমকি ই-মেল পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এরপর পুলিশ, এটিএস, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল, দমকল ও অ্যাম্বুলেন্সের দল ঘটনাস্থলে পৌঁছয়। নিরাপত্তার স্বার্থে পুরো মেডিক্যাল কলেজ ক্যাম্পাস খালি করে দেওয়া হয় এবং তল্লাশি অভিযান চালানো হয়। ডগ স্কোয়াডের সহায়তায় ভবন, কক্ষ ও অন্যান্য সংবেদনশীল এলাকা খুঁটিয়ে পরীক্ষা করা হলেও প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময় ধরে তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, হুমকি ই-মেলটির প্রযুক্তিগত তদন্ত শুরু হয়েছে। প্রেরকের পরিচয় ও অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande