প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সাক্ষাৎ
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো অফিস করছেন। নিজের সরকারি কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে এনএসআই ও ডিজিএফআই- এর মহাপরিচালকের সঙ্গে পৃথকভাব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সাক্ষাৎ


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো অফিস করছেন। নিজের সরকারি কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে এনএসআই ও ডিজিএফআই- এর মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।

এর পর তিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি যোগ দেন 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রালয় সভায়।

এদিকে অপরাহ্নে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande